1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলো অপহৃত দুইজনের একজন, পুলিশের দাবি উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

গতকাল টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বাঘঘোনা এলাকার ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের কবলে পড়ে ৩ যুবক। এর মধ্যে একজন গতকাল আহতাবস্থায় পালিয়ে এলেও অপহরণকারীদের হাতে জিম্মি থাকে রিজওয়ান ও রিদুয়ান নামক দুইজন। আজ শনিবার তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে রিজওয়ান।

তবে পুলিশের দাবি, শনিবার (২৫ মে) সাড়ে ৫ টার দিকে গহীন পাহাড় থেকে রিজওয়ানকে উদ্ধার করেছে তারা।

রিয়াদ ও রিজওয়ান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রুপকানিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে এবং টেকনাফ আবু হানিফ মার্কেট এর ইত্যাদি ইলেকট্রিক এন্ড লাইব্রেরী’র দোকানের মালিক।

অপহৃত দুই সহোদরের স্বজনদের দাবি, ‘আমাদের ভাই উদ্ধার হয়েছে’ তবে ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ভাইকে ফিরে পেয়েছি। দোকানের কর্মচারী স্থানীয় যুবক রিদুয়ান তাদেরকে ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে নিয়ে যায়।

গতকাল অপহরণের কবল থেকে ফিরে আসা ফয়জুল কবির রিয়াদ বলেন, আমাদের দোকানের কর্মচারী রিদুয়ান ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে আমরা দুই ভাইকে তাদের এলাকায় নিয়ে যায়। পরে পাহাড়ে কিছু দূর্বৃত্ত এসে আমাদেরকে অপহরণ করে। এসময় আমি সুযোগ পেয়ে আহতাবস্থায় পালিয়ে আসি। পরিকল্পিতভাবে এ অপহরণের সাথে দোকানের কর্মচারী রিদুয়ানের জড়িত থাকার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াস মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যায় অপহৃতদের মধ্যে রিজওয়ান মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছে। তবে স্থানীয় যুবক রিদুয়ান এখনো ফিরে আসেনি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ছমিউদ্দিন জানান, দূর্বৃত্তরা পরিবারের কাছ থেকে দফায় দফায় মুক্তিপণ দাবি করে, তখন পুলিশের তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান নির্ণয় করে বিকেল সাড়ে পাঁচটার দিকে অপহৃত রিজওয়ানকে উদ্ধার করা হয়। নোয়াখালী পাড়া এলাকার স্থানীয় যুবক রিদুয়ানের দাওয়াতে এসে দুই ভাই সহ তিনজন অপহরণের শিকার হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off