1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি হলেন, মেরিন সিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

‘উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ’ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি তাঁদের নির্ধারিত মেয়াদকালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সমিতির ব্যবস্থাপনায় সৃষ্ট শূন্যতা পূরণে নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) কক্সবাজার ​জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩) এর ১৮(৭) ধারায় ক্ষমতা বলে সমিতির সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত পাঁচ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন – আনোয়ার হোসাইন খান, জাহেদুল ইসলাম, শামসুল আলম এবং মোহাম্মদ জকরিয়া।

নুরুজ্জামান টেকনাফ মেরিন সিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
​
আদেশ অনুযায়ী, এই অন্তর্বর্তী কমিটির মেয়াদ এ আদেশ জারির তারিখ হতে ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কমিটির সদস্যদেরকে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩), সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধন, ২০২০), সমিতির উপ-আইন এবং নিবন্ধক সার্কুলার এর আলোকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান করতে হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট সমিতির দায়িত্বভার হস্তান্তর করবে এই অন্তর্বর্তী কমিটি।

​কর্তৃপক্ষ আশা করছে, নবগঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সমিতির গণতান্ত্রিক ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off