1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

মারা গেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ;

 

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে (৭৪) মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তিনি মা’রা যান।

 

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে দায়িত্বভার দিয়ে চিকিৎসাজনিত ছুটিতে গিয়েছিলেন মিন্ট সোয়ে।

 

 

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে। গ্রেফতার হন নোবেলজয়ী অং সান সু চিসহ গণতন্ত্রপন্থি নেতারা।

 

এরপরই মিয়ানমারের জান্তা জরুরি অবস্থা জারি করে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। তিনিই মিন্ট সোয়ে।

 

 

মিয়ানমারের সামরিক তথ্য দফতর এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে মা’রা গেছেন মিন্ট সোয়ে।

 

সামরিক তথ্য দফতর পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রয়াত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে তারিখ এখনো জানানো হয়নি।

 

এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের শারীরিক অবস্থা সংকটজনক। তিনি গত ২৪ জুলাই থেকে নেপিডোর সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

 

প্রেসিডেন্টের দায়িত্বে আসার আগে মিয়ানমারের আধা-বেসামরিক শাসন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন মিন্ট। বিভিন্ন ডিক্রি পাস করাতে এবং এক ধরনের ছদ্ম বৈধতা দেখাতে জান্তাকে তার ওপর অনেকটাই নির্ভর করতে হয়েছিল।

 

গত বছরের জুলাইয়ে তিনি চিকিৎসাজনিত ছুটিতে যান, দায়িত্বভার দিয়ে যান জান্তা প্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার মিন অং হ্লাইয়েং হাতে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off