1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফের হোয়াইক্যং এ চলছে পাহাড় কাঁটার মহোৎসব। পাহাড় কাটায় মেতে উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও কথিত ‘ইয়াবা সম্রাট’ কবির আহমদ। ৯ নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়া ও ডেইল পাড়ার পশ্চিম পার্শ্বে প্রকাশ্য দিবালোকে দুটি বিশাল পাহাড় কেটে সাবাড় করছে এই চক্রটি।

স্থানীয়রা জানান, ইতোমধ্যে আনুমানিক ১ হাজার গাড়ি মাটি পাহাড় কেটে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রাণের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

​​অনুসন্ধানে জানা যায়, কম্বনিয়া পাড়ার মৃত আবুল মনজুরের ছেলে কবির আহমদ স্থানীয় প্রভাব খাটিয়ে পাহাড়ের মাটি বিক্রি করছে। দুটি পাহাড়ের বড় একটি অংশ ইতিমধ্যে কেটে সমতল করে ফেলা হয়েছে। ট্রাকে করে এই মাটি পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিশাল কর্মযজ্ঞ চললেও নেপথ্যে কবিরের রাজনৈতিক ‘ভোল পরিবর্তন’ তাকে সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
​রাজনৈতিক পরিচয় পরিবর্তন ও উত্থান
​এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পট পরিবর্তনের পর কবির এখন ভোল পাল্টে বিএনপি কর্মী হিসেবে নিজেকে দাবি করছেন।

পাহাড় কাঁটার বিষয়ে অভিযুক্ত কবির আহমদের কাছে জানতে চাইলে তিনি তা মিথ্যা বলে উড়িয়ে দেন।

সহকারী বন সংরক্ষক টেকনাফ ও উখিয়া মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ধরনের অপরাধ কোনো ভাবে কাম্য নয়, সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off