1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফের লবণ বোঝাই কাভার্ডভ্যানে নারায়ণগঞ্জ ৫৯ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২!!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৮৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি লবণ বোঝাই কাভার্ডভ্যান তল্লাশি করে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও মাদক বহন ও পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে র‌্যাব।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হচ্ছে- জিয়া বেপারী (৪০) ও মুন্না ওরফে আলাউদ্দিন (২২)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল ইমরান উল্ল্যাহ সরকারের পাাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র সিও আরও জানান, গ্রেপ্তাতারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে কাভার্ড ভ্যানটি আটক ও তল্লাশি করে ওই ইয়ারবার চালান লুকানো অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তাতারকৃত মাদক পাচারকারীদের একমাত্র পেশাই হচ্ছে মাদক ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে মাদকের ট্রানজিট পয়েন্ট কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা এনে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তাতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off