1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

আইয়ুবের জোড়া থেকে চার লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল::এবার প্লাস্টিকের বস্তায় ভরে পাচারকালে চার লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ইদ্ধার করেছে বিজিবি। (২ সেপ্টেম্বর) রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারে নি অভিযানকারিরা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা করছিল। রাত পৌনে ৮ টার দিকে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকার বিআরএম-০৯ হতে আনুমানিক ৩০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে টহল দল।
চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করতঃ কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নদীর কিনারায় বস্তাগুলো ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে লাফিয়ে নাফ নদীতে নেমে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া ৫টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তাগুলোর ভিতর ৪ লক্ষ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করে, যার অনুমান মূল্য ১২ কোটি ৭২ লক্ষ টাকা। তিনি জানান, ইয়াবা পাচারকারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ০২ ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী/তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি।

তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণপূর্বক পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off