1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

চেয়ারম্যান ও স্থানীয়দের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিল রোহিঙ্গা হামিদ মাঝি!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ১৫৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া -টেকনাফর শরণার্থী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। বিভিন্ন সময় তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে খুনখারাবিতে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। স্থানীয়দের কোন বিষয়ে রোহিঙ্গাদের মতের অমিল হলে দলবেঁধে মারধর করে উল্লাস করে রোহিঙ্গারা। এর পরও স্থানীয়দের সহ্য করা ছাড়া কিছুই করার থাকেনা।

এবার আরও বেশি দুঃসাহস দেখালেন রোহিঙ্গাদের এক নেতা।উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয়দের সবাইকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দিয়েছেন তিনি। সোমবার জনসম্মুখে এবং গোয়েন্দা সংস্থার এক সদস্যের উপস্থিতে ১৪নং ক্যাম্পের মাঝি হামিদ এই ধরনের হুমকি প্রদান করেন।

স্থানীয়দের দাবি,সম্প্রতি নতুন করে রোহিঙ্গা প্রবেশে আশংঙ্কায় স্থানীয়দের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের প্রবেশ পথে পাহারা দিচ্ছে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তৎপরতা চালাচ্ছেন করোনা ইস্যুতে রোহিঙ্গাদের জনসমাগম ও ক্যাম্পের বাইরে চলাচল ঠেকাতে। এতে ক্ষুব্ধ হয়ে রোহিঙ্গা নেতা হত্যা ও লাশ গুমের হুমকি দেন।

বিষয়টি নিয়ে ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন,এর আগে শুধু সোমবার নয় একাধিকবার একই ধরনের হুমকি দিয়েছেন রোহিঙ্গারা। স্থানীয়দের চেয়ে রোহিঙ্গারা কয়েকগুণ বেশি হওয়ায় তাদের মারধর ও অত্যাচার সহ্য করে আমাদের চলতে হয়।

তিনি বলেন,সম্প্রতি তাদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার ভয়ে রোহিঙ্গাদের জনসমাগম ও নতুন করে অনুপ্রবেশ ঠেকানো চেষ্টা করি।কিন্তু রোহিঙ্গারা তা মেনে নিতে পারছে না। তাই আমাকেসহ স্থানীয় সবাইকে গুম ও হত্যার হুমকি দেন।
এ নিয়ে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করতেছে স্থানীয়রা জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off