1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

সীমান্তে চোরাচালানীদের প্রতিহত করতে কঠোর অবস্থানে  বর্ডার গার্ড-বাংলাদেশ (বিজিবি)

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৬২১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

 

 

সীমান্তে চোরাচালানীদের প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে   বর্ডার গার্ড-বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- ২০১৯ সালের ঈদুল আযহার আগে প্রথমবারের মতো ভারতীয় গরু আনার উপর নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার একটু আগেভাগেই সেই নির্দেশনা জারি করে মন্ত্রণালয়টি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে সীমান্ত এলাকায় তৎপর হয়ে উঠেছে চোরাচালানীরা।

সূত্রগুলো জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সাধারণত বন্যার পানি বাড়লে গরু চোরাচালান বেড়ে যায়। জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় রয়েছে পদ্মা নদী। নদীর এপারে বাংলাদেশ, ওপারে ভারত। তাই এ সব সীমান্তে গরু চোরাচালান খুব সহজ। বাংলাদেশি রাখালরা (চোরাচালানে নিয়োজিত) ওপারে গিয়ে রাতের আঁধারে গরু ভাসিয়ে দেয় পদ্মা নদীতে। সেই গরু সাঁতরে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসে। আর নদী পথ হওয়ায় ওইসব সীমান্তে বিজিবি বা বিএসএফের টহলও থাকে কম।

জেলার একাধিক সীমান্তে খোঁজ নিয়ে জানাগেছে, অন্যান্য বছর কোরবানীর সময় ব্যাপক সংখ্যক গরু আসতো ভারত থেকে। কিন্তু এ বছর এখনো তেমন সংখ্যক গরু আসতে শুরু করেনি। তবে এরইমধ্যে চোরাচালানীরা তৎপরতা শুরু করে দিয়েছে সীমান্ত এলাকায়। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সীমান্ত এলাকায় বাইরের লোকজনের আনাগোনা বেড়ে গেছে বেশ কিছুদিন থেকেই। প্রতি বছর কোরাবানীর ঈদের আগে এমনটা হয়ে থাকে।

এদিকে সীমান্ত এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে গরু চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিজিবিও। তবে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানেও থাকার কথা জানানো হয়েছে বাহিনীটির পক্ষ থেকে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরু চোরাচালান বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে যারা এ ধরণের চোরাচালানী কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এ ধরণের অবৈধ কার্যকলাপ বৃদ্ধির ফলে চোরাচালান বৃদ্ধিসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা ঝুঁকির সম্মুখিন হয়ে দাঁড়াবে। চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা রক্ষায় কঠোর নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। রাতে টহল বৃদ্ধির মাধ্যমে সীমান্তে আধিপত্য বিস্তার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off