1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

মাদকের আয় থেকে কোরবানী শুদ্ধ হবে না: টেকনাফে দোয়া মাহফিলে বক্তারা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫১৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফে পবিত্র ঈদুল আয্হা ও কোবানীর মসায়েল নিয়ে বিতর্ক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্ ইহ্সান ফউন্ডেশন এর উদ্যোগে ২৬ জুলাই রবিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের বটতলী বাজার জামে মসজিদে মিঠাপানিরছড়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ জাহেদ হোসাইনের সভাপতিত্বে, আল্ ইহ্সান ফউন্ডেশন এর সভাপাতি মাওঃ জসিম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, তুলাতলী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মমতাজ শাহীন, সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক মাওঃ ইব্রাহীম রাহী, টেকনাফ আল বালাগ ইসলামীক সোসাইটি’র সভাপতি হাঃ ছলিম উদ্দীন, সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হাঃ ইবরাহীম খলিল, আল ইহ্সান ইসলামী ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মাহবুবর রহমান, সাধারন সম্পাদক হাঃ মঈনুদ্দিন খালেদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাব এর সাবেক দপ্তর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, দৈনিক আমার সংবাদের টেকনাফ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, দৈনিক যায়যায় দিন টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ সাংবাদিক ফোরাম’র ক্রীড়া ও প্রচার সম্পাদক আরাফাত সানী, বিশিষ্ট ব্যাসায়ি হাঃ মাওলানা নুরুল আমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, বটতলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউসুফ, হাফেজ মাসুকুর রহমান, হাজী আব্দুল কাদের, মাওলানা দিল মোহাম্মদ, সওতুল হেরা সোসাইটির সহ-সভাপতি হাফেজ ছৈয়দ আলম, সালসাবিল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফেজ মাওঃ শাব্বির আহমদ, বটতলী বাজারে দোকান মালিক সমিতির সভাপতি মো: রফিক, মো: তৈয়ব ওরফে সোনালী সওদাগর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কুরবানীর জটিল, কঠিন মাসায়েল নিয়ে বিতর্ক অনুষ্ঠান ও সমসামিয়ক আলোচনা হয়। পাশাপাশি বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দ্ধার প্রান্তে । এ মাদকের আয় দিয়ে কুরবানী করলে শুদ্ধ হবে না। তাই আসন্ন কুরবানীর ঈদ থেকে আমরা শিক্ষা নিয়ে মাদক থেকে দূর থাকব। মাদক কারবারী ও সহযোগীদের সমাজিক ভাবে বয়কট করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off