1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ বাহার ছড়ায় কৈশোর -বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার উদ্বোধন করলেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নুর

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ, মোঃ শেখ রাসেল

 

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর -বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৯আগষ্ট দুপুর ১ঘটিকার সময় উক্ত কর্ণার উদ্বোধন করেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সচিব মোহাম্মদ আলী নুর। উদ্বোধক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ কর্ণার স্থাপন করা হয়েছে। কৈশোর বান্ধব কর্ণার হওয়ার ফলে এলকার সকল স্বাস্থ্য সেবা বঞ্চিত কৈশোরগন সুযোগ-সুবিধা পাবে। কি কারণে এ কৈশোর -বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার করা হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা, গ্রাম অঞ্চলের কৈশোরদের কি ভাবে শারীরিক সুস্থতা রক্ষাকরা যায়, বয়স অনুপাতে যে সমস্ত সমস্যাগুলো হয়, সে ক্ষেত্রে আমাদের করণীয় কি। কি কি পদ্ধতি অনুসরণ করলে আমাদের কৈশোর দের স্বাস্থা ঝুঁকি কমবে ও আগামী প্রজন্মরা সুস্থ স্বাস্থ্যের অধিকারী হবে তাই আমাদের টার্গেট। কারণ আজকের কৈশোরেরা তো আগামী দিনে মা হবে। যাতে সুস্বাস্থ্য সম্পন্ন একটা প্রজন্ম জাতিকে উপহার দিতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন , কক্সবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার পিন্টু ভট্টাচার্য, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডিসি ডাঃ প্রণয় রুদ্র, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,ডাঃ একেএম হেদায়াতুর রহমান সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!