1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে কিশোরকে যৌন হয়রানির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে ছুরিকাঘাত করে জোরপূর্বক যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোর অভিযুক্তের পরিচয়ে জানিয়েছেন। তার নাম রেজাউল করিম। সে টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় যুবদল নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী কিশোরের ভাষ্য।

ভুক্তভোগী বুধবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ওই কিশোর জানান, রেজাউল করিম বিবাহিত এক নারীর সাথে অবৈধ সম্পের্ক জড়ার বিষয়টি আমি জেনে গেলে গত রাতে বাড়ির ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলে তুলে পাহাড়ের দিকে যায়। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছুরিকাঘাত ও মারধর করে জোরপূর্বক যৌন নির্যাতন করেন এবং তা ভিডিও ধারণ করে রাখেন।

এই কিশোর বলেন, “রেজাউল আমাকে হুমকি দেন মুখ খুললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিবেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রেজাউল একজন মাদক কারবারি, প্রায়শই মদ্যপ্য অবস্থায় উশৃংখল আচরণ করেন।

অভিযুক্ত রেজাউল করিম ঘটনাটি অস্বীকার করেন।

সেইসাথে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন রেজাউল করিম।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, অপরাধী যেই হোক অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র: টিটিএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off