1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার

হোয়াইক্যং খারাংখালী থেকে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার| Teknaf71

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আরাফাত সানী,শেখ রাসেল::কক্সবাজারের টেকনাফে বস্তাভর্তি ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে খারাংখালী বিওপির বিআরএম ১৫ ও ১৬ এর মধ্যবর্তী সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়। এতে জড়িত কাউকে আটক করতে পারে নি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান রবিবার বেলা দেড়টার দিকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন গোপন সংবাদে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপির বিআরএম ১৫ ও ১৬ এর মধ্যবর্তী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি বিশেষ টহল দল অবস্থান করে। এক পর্যায়ে শনিবার দিনগত রাত ১০টার দিকে একজন লোক দুইটি প্লাষ্টিকের বস্তা নিয়ে নাফ নদী সাঁতরিয়ে তীর থেকে বেড়ীবাঁধে উঠতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বস্তা দুইটি ফেলে দিয়ে পাচারকারী ফের মিয়ানমারের অভ্যন্তরে সাঁতরিয়ে চলে যাওয়ায় পাচারকারীকে আটক করা যায়নি। পরে বিজিবি জওয়ানরা বস্তা দু’টি উদ্ধার করে এক লাখ ৪০ হাজার হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে উর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীদের নিয়ে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off