1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

মাষ্টার আবুল কালাম আজাদ কে ফিরে দিতে স্ত্রী নুরজাহানের আকুল আবেদন

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

 

 

পার্শ্ববর্তী দেশ মায়ানমারে জাতিগত সহিংসতা শুরু হলে প্রাণ রক্ষার্থে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন টেকনাফ উখিয়া রোহিঙ্গা শিবিরে। দীর্ঘদিন অবস্থানের পর যখন দেশের মানুষের সাথে জানাশোনা হচ্ছে, তেমনি মায়ানমারে থাকতে গোষ্ঠীগত বা ব্যক্তিগত আক্রোশ গুলো দিন দিন বেড়ে উঠতে শুরু করেছে। যার ফলে প্রতিনিয়ত গুম খুন থেকে শুরু করে শিকার হতে হচ্ছে দীর্ঘ নির্যাতনের। তার সমাধান কখন পবে তার উত্তর এখনো খুঁজে পাচ্ছেন না কুতুপালং ক্যাম্পে বসবাসরত এ ব্লকের -০১ রোম নং ০১এর নুর জাহান। তাহার স্বামী মায়ানমারের নেচার আহাম্মদের ছেলে মাষ্টার আবুল কালাম আজাদ কুতুপালং রেজিস্ট্র ক্যাম্প এম আর সি 45531 সেট০১ এবং রুম নং ০১ সেই বিগত তিন বছর সাত মাস ধরে কারাগারে ছিল। কিন্তুু সে দেশের প্রচলিত আইনে গত ২৫ /০৭/২০২০ ইং কারাগার থেকে মুক্তি পাই। মুক্তির পর সে কুতুপালং রেজিস্ট্রার নিজ পরিবারের সাথে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করছিল। এমতা অবস্থায় তাকে গত ২৬/০৮/২০২০ইং বাড়ি থেকে হামিদ নামের এক জন ব্যক্তি তোমার সাথে সামান্য কথা আছে বলে( মাষ্টার আবুল কালাম আজাদ) কে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার পরেও আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে না আসায় তাহার স্ত্রীর মনে সন্দেহ হলে, হামিদের বাসায় খোঁজ নিতে যান নুর জাহান। স্বামীকে সেখানে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সাথে কথা বললে তারা বলেন, হামিদের সাথে খায়রুল আমিন (প্রকাশ বেজ্জাল্ল্যাহ) সহ কয়েকজন লোক ঝগড়াঝাঁটি দিয়েছিল সেটা শুনেছি। পরবর্তীতে তারা কোথায় গেছে আমরা জানি না। তাই আবুল কালামের স্ত্রী নুরজাহানের ধারণা, হামিদের নেতৃত্বে কয়েকজন আরসা সদস্য মায়ানমারে থাকতে আমার স্বামীকে তাদের সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য জোর করে, পরে তিনি সম্মতি না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। সেই থেকে আমার স্বামী মায়ানমারে তাদের কাছ থেকে গা ডাকা দিয়ে থাকতো। পরবর্তীতে আমরা কুতুপালং রোহিঙ্গা শিবিরে আছি খবর নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের দিয়ে তাকে ডেকে নিয়ে গায়েব করে ফেলেন। লোকের মুখে শুনতে পারছি যে, মায়ানমারে পালিয়ে থাকা আরসা কমান্ডার আতাউল্লাহর নেতৃত্বে রোহিঙ্গা শিবিরে অবস্থান রত রোহিঙ্গা সন্ত্রাসী, আব্দুল হামিদ, মোহাম্মদ খায়রুল আমিন, কলিম উল্লাহ, সৈয়দ আকবর, মোহাম্মদ সাবের,মীর আহাম্মদ, মাস্টার কায়সার, মোহাম্মদ রফিক, মোঃ জুবায়ের, নুরুল ইসলাম, জাহিদ হোসাইন, জাহিদ হোসন সহ ১০/১২জনের দিয়ে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন হলেও তাকে জীবিত বা মৃত কোন রকমের সন্ধান পাচ্ছি না, তাই দেশের শরণার্থী আইন অনুযায়ী কুতুপালং ক্যাম্পে সিআইসির কাছে তাহার সন্ধানে একটি দরখাস্ত পেশ করি। যদি জীবিত বা মৃত সন্ধান পেয়ে থাকেন কুতুপালং রেজিস্টার্ট ক্যাম্পের এ ব্লকের বি ০১ বা রোম নং ০১ এ স্ত্রী নূর জাহান বরাবর বা দায়িত্বরত কোন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off