1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

হ্নীলার মানুষ কে পানি*বন্দী থেকে বাঁচা*নোর জন্য খাল খননের প্রস্তাব ইউএনও কে জানালেন চেয়ারম্যান মোঃ আলী 

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে তা অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা সুশীলনের পক্ষ থেকে উক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, সংস্থাটির টেনিং অফিসার সোহানা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন,৩নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক, হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ১,২,৪ ও ৩,৫,৬ ‘র নাসরিন আকতার, রাহামা বেগম, নবাগত সচিব মোয়াজ্জেম হোসেন, এনজিও  কর্মকর্তা গৌরঙ্গ দেব, মুজিবুর রহমান।

এ সময় হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, প্রতিবছর অতিবৃষ্টির কারণে আমাদের ইউনিয়নের রংগীখালীতে শত শত পরিবার পানি বন্দী হয়। তা থেকে উত্তোরনের জন্য আপনাদের পক্ষ থেকে যদি কোন বাজেট থাকে তাহলে খালটা খনন বা সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহন করেন, যা অতি জরুরি। আমি আপনাদের প্রতি এ অনুরোধ করছি।

তিনি আরো বলেন, পানি বন্দী মানুষ কে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ইতি মধ্যে আমি অবগত করেছি। যদি পাশাপাশি অসহায় মানুষের কথা চিন্তা করে আপনেরাও পারেন মানুষের জন্য সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off