1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

টেকনাফে ১৮ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- এমপি শাহীন চৌধুরী বদি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

আরাফাত সানি,নাছির উদ্দীন,শেখ রাসেল:: টেকনাফে ১৮ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- এমপি শাহীন আক্তার চৌধুরী বদি।

টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশনে মোড়ে এমজিএসপি’র প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে কায়ুকখালী খাল হতে হেচ্ছার খাল পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহা সড়কের উভয় পাশে প্রাথমিক ড্রেন ফুটপাত, একাধিক আরসিসি রাস্তা সংস্কারের কাজ, সড়ক বাতিসহ বিভিন্ন এলাকার উন্নয়ন প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এ ১৮টি উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোম্বর) বেলা ১১ টার দিকে টেকনাফ পুরাতন বাস ষ্টেশন চত্বরে প্রকল্পের নামফলক উম্মোচন করে কাজের শুভ সূচনা করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি। উদ্বোধন উপলক্ষে পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি, বিশেষ অতিথি সাবেক এমপি আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনছুর, এমজিএসপির উপ-প্রকল্প অফিসার মোঃ মনজুর আলী, ঢাকা সিনিয়র মিউনিমিসপাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট আশফাকুল জলিল,কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা,ঢাকা সহকারি মিউনিসিপাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান,প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল্লাহ মনির,প্যানেল মেয়র-৩ কোহিনুর আক্তার, কাউন্সিলর আবু হারেছ, এহেতেমুল হক বাহাদুর, হোসেন আহমদ, রেজাউল করিম মানিক, মনিরুজ্জমান,টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহীন আক্তার চৌধুরী বলেন-টেকনাফ পৌরসভায়কে আধুনিকমানের পৌরসভায় রুপান্তরিত করা হবে। এ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নতি হয়েছে। তাই সকলকে উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে। আপনাদের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তাবায়ন হচ্ছে।’ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতে আরো ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। শহরের রাস্তাঘাটের সুবিধাতে নাগরিকগনকে বিল্ডিং কোড মেনে পানি পয়ঃনিস্কাশনের পর্যাপ্ত জায়গা রেখে বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করতে হবে।

টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন-পৌরসভার উন্নয়নে আমি পৌরবাসীর সহযোগিতা করছি। পৌরবাসীর সহযোগিতা পেলে ডিজিটাল ও পরিস্কার-পরিচ্ছন্ন শহরে উন্নতি করতে পারবো। ভিত্তিপ্রস্তর শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র টেকনাফ পৌরসভার উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা কারী রশিদ উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off