1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল, টেকনাফ ৭১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১১শ ৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১লাখ ৬ হাজার টাকাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ কার্যালয়। এ ঘটনায় সুলতান আহমদের ছেলে আব্দুর রহমানকে পলাতক আসামী করে ৩জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

আজ দুপুরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এই দুই নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাইফুল ইসলামের স্ত্রী শাহীনা আকতার (২৫) ও আব্দুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৩০)।

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা জানান, পৌরসভার পুরাতন পল্লান পাড়া ফকিরা মুরা এলাকায় কালা মার্কেট খ্যাত রোহিঙ্গা নয়ন খাতুনের পতিতার ডেরায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ শাহীনাকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ১লাখ ৬ হাজার টাকাসহ মরিয়মকে আটক করে। এসময় মরিয়মের স্বামী আব্দুর রহমান পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!