1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন টেকনাফের আব্দুল্লাহ ছেলে মেধাবী ছাত্র আব্দুল হাফেজ

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

দেশসেরা মেডিকেল কলেজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন টেকনাফ পৌরসভা ৩ নং ওয়ার্ড কে কে পাড়া এলাকায় বাসিন্দা মোঃ আব্দুল্লাহ’র ছোট ছেলে আব্দুল হাফেজ রাহাত।

তার অসাধারণ মেধা ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। সীমান্ত উপজেলা টেকনাফের এই কৃতি সন্তান রাহাত এর এমন সাফল্য অর্জনে টেকনাফবাসীসহ পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত ও আনন্দিত।

রাহাতের শিক্ষাজীবন শুরু থেকেই ছিল উজ্জ্বল সাফল্যে ভরপুর। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পি.এস.সি) তে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল থেকে জিপিএ–৫ অর্জন করে। পরবর্তীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষায় টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে জিপিএ–৫ লাভ করে।
মাধ্যমিক পর্যায়ে রাহাত টেকনাফ মডেল পাইলট হাই স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে এবং উচ্চ মাধ্যমিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ–৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে তার মেধার ধারাবাহিকতা বজায় রাখে।

শুধু পরীক্ষার ফলাফলেই নয়, রাহাত ক্লাস ফাইভ ও ক্লাস এইটে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মাধ্যমে তার প্রতিভার স্বীকৃতি পেয়েছে। রাহাতের এই কৃতিত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

আব্দুল হাফেজ রাহাত এর পিতা মো. আব্দুল্লাহ বলেন, আবার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ আরও সুন্দর করে এবং একজন সৎ, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off