1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতারনা করে নিঃসন্তান ভাইয়ের জমি হাতিয়ে নেওয়ার জের চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,টেকনাফ

 

টেকনাফে জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের চুরিকাঘাতে অপর চাচাতো ভাই খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তি হচ্ছে, জাফর আলমের পুত্র আবদুর রহমান(৩০)। টেকনাফ উপজেলার সাবরাং লাফার ঘোনা আবদুল মজিদের বাড়ীর পাশে ৯ নভেম্বর (সোমবার) দুপুরে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিঃসন্তান আবদুল মজিদের জমি অপর ভাই আবদুল কুদ্দুছ মেম্বার কৌশলে রেজিষ্ট্রি দলিল মুলে হাতিয়ে নেওয়ার অভিযোগে অপরাঅপর ভাই ও ভাতিজাদের মধ্যে সম্প্রতি বিরোধ শুরু হয়। এ বিরোধ নিষ্পত্তির জন্য ৯ নভেম্বর (সোমবার) দুপুরে নিঃসন্তান আবদুল মজিদের ঘরে বৈঠক বসে। উক্ত বৈঠকে প্রতারনা করে দলিল সৃজন নিয়ে মতবিরোধের জের ধরে আবদুল মজিদের অপর ভাই মৃত মাওঃ ছলিম উল্লাহ’র পুত্র মুজিব উল্লা’হ ও আবদুল কুদ্দুছ মেম্বার এর পুত্র মোঃ ইসমাইলের মধ্যে কথা বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে অপরভাই জাফর আলমের ছেলে আবদুর রহমান (৩০) তাদের বাকবিতন্ডা বন্ধ করতে গেলে চাচাতো ভাই ইসমাইলের চুরিকাঘাতে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য এরই মাঝে নিঃসন্তান আবদুল মজিদ তার ভাই আবদুল কুদ্দুছ মেম্বারের দু’পুত্রকে ২ কানি সম্পত্তি দলিল মুলে হেবা করে। এরই মাঝে আবদুল কুদ্দুছ মেম্বার কৌশলে ভাই আবদুল মজিদের আরো ৩ একর ৪৪ শতক জমি হেবা দলিল রেজিষ্ট্রি করে নেয়। পরে আবদুল মজিদ বিষয়টি বুঝতে পেরে অন্যান্য ভাই ও আত্বীয় স্বজনসহ বিষয়টি নিষ্পত্তির জন্য বৈঠক বসলে এ ঘটনার সুত্রপাত হয়। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য আবদুল মজিদ মৃত ছৈয়দ আলীর পুত্র। মৃত ছৈয়দ আলীর ঘরে ২ স্ত্রীর ৯পুত্র ২ কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে আবদুল মজিদ এর ওরসে কোন সন্তান নেইা। তিনি বহু সম্পত্তির মালিক।
টেকনাফ মডেল থানা পরিদর্শক(অপারেশন) মোঃ খোরশেদ আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িতদের আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!