1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত 

টেকনাফ সীমান্ত দেখে গেলেন বিজিবির মহাপরিচালক

  • আপডেট সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

নিউজ রুম টেকনাফ ৭১

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অত্যন্ত স্বাভাবিক আছে উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্টে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, বিজিবি অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেবে না, ঢুকতেও দেবে না। আমরা মিয়ানমার সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষন করছি। ৬ ফেব্রুয়ারি ২০২১ইং শনিবার সন্ধ্যায় ৬টায় কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবির চৌকি সীমান্ত সড়কে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জলসীমানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম পরিদর্শনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবির এই অধিনায়ক। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রবায়াৎ কবীর, বিজিবির এডি নাজমুল হুদা প্রমুখ। দেশের দক্ষিন-পূর্ব সীমান্তের বিজিবি সৈনিকদের মনোবল চাঙ্গা করতে বাহিনীর মহাপরিচালক এই অঞ্চল সফর করেছে জানিয়ে অধিনায়ক লেফটেন্যান্টে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, এখনো এ-রকম কোন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে। সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে, মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেছেন। এসময় নদীর সীমানায় বিজিবির টহল পর্যবেক্ষন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।’

এক প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘সেনা অভ্যুত্থান মিয়ানমারে অভ্যান্তির বিষয়, এটার সাথে আমাদের কোন সর্ম্পক নেই। সেদেশে সীমান্তে জনবল বৃদ্ধির খবর আমাদের জানা নেই। আমরা টহল করছি, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। সীমান্তে জনবল বাড়ানো হয়নি কিন্তুু নজরদারী রাখছি।পাশাপাশি মাদক চোরাচালান ও অনুপ্রবেশসহ সীমান্তের সব ধরনের অপরাধ দমনে স্থানীয়দের সহতায় চান। এদিকে শনিবার সকালে হেলিকাপ্তার যোগে এসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জলসীমনায় পরিদর্শন শেষে বিকেলে বিজিবির মহাপরিচালক কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off