1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দান উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ, শেখ রাসেল, আরাফাত সানি

সারা দেশের মত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিশ্ব মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯)টিকাদান কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। ৭ফেব্রুয়ারি ২০২১ইং সকাল ১১ঘটিকার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত টিকা দান কর্মসূচী শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। টিকাদান উদ্বোধন করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ শীল। উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি ( তদন্ত) আব্দুল আলিম।

টেকনাফে অনুষ্ঠিতব্য করোনা-১৯ এর প্রথম টিকা গ্রহন করেন টেকনাফ পৌর সভার সহকারী প্রকৌশলি পরাক্রম চাকমা, ২য় টিকা গ্রহন কারী টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল জলিল। পরে একে একে পুলিশ, বিজিবি,সরকারি কর্মকর্তা, সাধারণ জনগণ, স্বাস্থ্য কর্মী সহ উক্ত টিকা গ্রহন করেন। ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, সারা দেশের মত আমরাও টেকনাফে শুরু করেছি করোনা-১৯ টিকাদান কর্মসূচী, সকলে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ আগ্রহে টিকা নিতে দেখাগেছে। সব টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে, কোন ব্যক্তি বা কোন অসাধু চক্র যদি করোনা টিকা প্রদান করাকে কেন্দ্র করে টাকা নেয়ার চিন্তা করে তাদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off