1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ

টেকনাফ থেকে যে পদ্ধতিতে রাজধানীতে আসছে ইয়াবা!

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

টেকনাফ থেকে প্রতিনিয়ত পাকস্থলিতে করে ইয়াবা আনছিলেন মকবুল-রত্না দম্পতি। ঢাকায় আসতে ব্যবহার করেন বিলাসবহুল এসি বাস। সম্প্রতি তাদের পেটে সাড়ে ৫ হাজার ইয়াবা পেয়েছেন গোয়েন্দারা। শুধু যাত্রী নয়, এ কাজে বাস কর্মীদের সংশ্লিষ্টতাও পেয়েছে ডিবি। গ্রিন লাইনের একটি বাসের এসি ভেতর মিলেছে ২৫ হাজার ইয়াবার চালান। টেকনাফ টু ঢাকা যে বাস গুলো রয়েছে এদের অধিকাংশ ড্রাইভার ড্রাইভার ও হেলপারদের সম্পৃক্ত রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়, টেকনাফ থেকে পাকস্থলিতে করে ইয়াবা আনছেন এক দম্পতি। এই তথ্যে আরামবাগ বাসস্ট্যান্ডে যান গোয়েন্দারা। পরে বাস থেকেই আটক হন রত্না বেগম ও মকবুল বেপারী। পেটে ইয়াবা বহনের কথা স্বীকারও করে তারা।

পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করা এক্সরেতেও মেলে এর সত্যতা। মকবুলের ৩ আর রত্নার পেটে মেলে আড়াই হাজার ইয়াবা।

তারা বলছে, এই চালান বুঝিয়ে দিলে ৫৫ হাজার টাকা পেতেন তারা। মোবাইল ফোনেই হয় সব যোগাযোগ। লেনদেনও হয় মোবাইল ব্যাংকিংয়ে।

টেকনাফ থেকে শুধু বাসযাত্রী নয়, ইয়াবা আনছে স্টাফরাও। এমন তথ্যে ফকিরাপুল কাউন্টারের সামনে গ্রীন লাইনের একটি বাসে চলানো হয় তল্লাসি। পরে উদ্ধার হয় এসির ভেতর লুকিয়ে রাখা ২৫ হাজার ইয়াবার চালান। আটক হন বাসটির এক কর্মী।

বিলাসবহুল বাসে ইয়াবার চালান আসছে, কী করছে কর্তৃপক্ষ?

গোয়েন্দারা বলছেন, অভিনব কায়দায় আনা চালান একর পর এক আটক হলেও তা বন্ধ করা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণে জন-সাধারণকে যুক্ত করা গেলে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

গত এক সপ্তাহে ৩ চালানে সাড়ে ৫৩ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off