1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

সেন্টমার্টিনের হোটেলে পর্যটকের মৃতদেহ ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ,

দেশের একমাত্র প্রবালদ্বীপ টেকনাফর সেন্টমাটিনে ভ্রমণে এসে হোটেল কক্ষে বাচ্চু মিয়া (৫২) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন, ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৭ জনের একটি টিম গত রবিবারে সেন্টমার্টিন ভ্রমনে এসে নীল দিগন্ত রিসোর্টের রুমে উঠেন। মারা যাওয়া পর্যটকের হার্টের সমস্যা ছিল বলে তার সাথে ভ্রমণে আসা সঙ্গীরা জানান।

রাতে বুকে ব্যাথা করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে সঙ্গীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। হোটেল রিসোর্টে বাচ্চু মিয়ার ঠিকানা লিখা রয়েছে পিতার নাম মৃত আব্দুল হামিদ, গ্রাম রুপগন্জ, ডেমরা, নারায়নগন্জ, ঢাকা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, প্রবালদ্বীপ সেন্টমার্টিনের নীল দিগন্ত রিসোর্ট নামে একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয় পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off