1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

টেকনাফে রাতে পাহাড়কাটার সময় মাটি চাপা পড়ে রোহিঙ্গা নিহত

  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

টেকনাফ একাত্তর ডেস্ক

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ হোয়াইক্যংয়ের ঝিমংখালীতে পাহাড়কাটার সময় মাটি চাপা পড়ে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা থাইংখালী হাকিমপাড়া ক্যাম্প-১৪, ব্লক-৭ এর বাসিন্দা। ১১ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টায় কয়েকজন রোহিঙ্গা শ্রমিক নিয়ে ঝিমংখালী বিটের নিকটে ২টি ড্রামট্রাক(ডাম্পার) পাহাড়কাটার সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী পুলিশ কে খবর দিলে হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশ ছুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর পক্রিয়া চালাচ্ছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মুজিবর। জানা যায়, ঝিমংখালী-নয়াপাড়ার যথাক্রমে হেলাল ও গফুরের মালিকানাধী ২টি ডাম্পার রাতে স্থানিয় বিট অফিস কে ম্যানেজ করে বিরামহীনভাবে পাহাড় ও টিলা কেটে আসছিল। পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, পাহাড় কাটা আমলযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনও সরকারি, আধা-সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা ব্যক্তি পাহাড় কাটতে বা নিশ্চিহ্ন করতে পারবে না। যদি কেউ এটি অমান্য করে, তবে তাকে অথবা ওই প্রতিষ্ঠানকে দুই বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ফের একই অপরাধ করলে, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ জরিমানা গুণতে হবে।
অন্যদিকে ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ তে বলা হয়েছে, পাহাড় কাটা অথবা মোচনের জন্য পরিবেশ ছাড়পত্র অবশ্যই নিতে হবে। ২০০২ সালের ৯ মার্চ পরিবেশ অধিদফতর এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে বলা হয়েছে পাহাড় কর্তন ও মোচনের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা -১৯৫২ এবং ১৯৯৬ অবশ্যই অনুসরণ করতে হবে।
আইনে পাহাড় কর্তন ও মোচনের জন্য কঠোর এই নির্দেশনা থাকলেও কক্সবাজার এলাকায় এটি মানা হচ্ছে না। স্থানীয়রা অভিযোগ,একটি অসাধুচক্র আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে কাটছে পাহাড়।
পাহাড় কাটা বন্ধে অব্যাহত নজরদারি, কঠোর এনফোর্সমেন্ট অভিযান, পরিবেশ আইনের শতভাগ প্রয়োগ অপরিহার্য বলে মত দিয়েছে স্বচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!