1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

ইউএন উইমেনের উদ্যোগে টেকনাফে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার (১৫ জনু) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন টেকনাফ উপজেলা পরিষদের হলরুমে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক একটি সংলাপ ও ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করে। এই অনুষ্ঠানে ২৫ জন স্থানীয় সাংবাদিক (অনলাইন, সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিও)। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল গণমাধ্যমে নারী ও পুরুষের ভারসাম্য রক্ষা, নারীকে সংবেদনশীলভাবে উপস্থাপন, নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রতিবেদনে সংবেদনশীল শব্দের ব্যবহার এবং নির্ভরযোগ্য তথ্যের উৎস সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাম্যক ধারণা দেওয়া। এছাড়াও গণমাধ্যমে সংবাদ এবং অনুষ্ঠানে নারীপুরুষের ভারসাম্যমুলক উপস্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার পক্ষে তাদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। অসংবেদনশীল রিপোর্টিংয়ের প্রভাবে কিভাবে ভুক্তভোগী নির্যাতনের অভিজ্ঞতা পেতে পারেন তা ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে সাংবাদিকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকগণ গবেষণা ভিত্তিক সাংবাদিকতার উপর জোর দেন। সংবাদ প্রচার ও রিপোর্টিংয়ের সময় সাংবাদিকদের মুল-ঘটনার পাশাপাশি অপ্রসাঙ্গিক বিষয় নিয়ে রিপোর্ট না করার জন্য অনুরোধ করেন। ভিকটিমদের সুরক্ষার জন্য সাংবাদিকদের সক্রিয় ভুমিকা অবলম্বনের বিষয়েও সভায় আলোচনা হয়। বিশ্বে নারীর প্রতিভার স্বীকৃতি, শান্তিপূর্ণ এবং সমতার বিশ্ব তৈরিতে সাংবাদিকরা যে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

ওরিয়েন্টেশন সেশনে, ইউএন উইমেনের প্রতিনিধি নাদিরা ইসলাম ও মাহমুদুল করিম জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংলাপ অধিবেশনে সাংবাদিকরা গণমাধ্যমে সংবেদনশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাংবাদিকগণ এধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করে ইউএন উইমেনকে এ বিষয়ে নিয়মিত ট্রেনিং এবং আলোচনা সভা আয়োজনের অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!