1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

ঠেকানো যাচ্ছে না মাদকের কারবার ২লাখ পিচ ই*য়া*বা সহ গ্রে*ফ*তার ৪ কারবারি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপিস্থ মুন্ডার ডেইল ঘাটে  অভিযান পরিচালনা করে ২ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক কারবারী’কে গ্রেফতার  করেছে র‌্যাব-১৫। তারা হলেন, সাবরাং ইউনিয়নের ২নং ওর্য়াডের ফিরোজ আহম্মদের ছেলে মোঃ নুরুল আফছার (২১),২নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মোঃ শওকত আলম(১৯) ৬নং ওর্য়াডের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ফরিদ আলম(৪০),২নং ওয়ার্ডের নুর হোসেনের ছেলে মোঃ আকিল(১৮)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় কক্সবাজার র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয় টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের সাবরাং ইউপিস্থ ১নং ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের বোটে করে মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ জুলাই সকালে র‌্যাব-১৫, সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল ওই  স্থানে অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকার ভিতর থেকে ২ লাখ পিচ ইয়াবা, প্রায় ১ লাখ টাকা মূল্যের মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চার জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, অভিযানকালীন সময়ে এক আসামী উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ দিকে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী রাজনীতিবিদরা মনে করেন, সাম্প্রতিক সময়ে মাসজুড়ে উখিয়া – টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে যে হারে ইয়াবা ও অস্ত্র বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে। তা দেখে আমাদের মনে হচ্ছে কোন মতেই ঠেকানো যাচ্ছে না মাদক ও অস্ত্রের কারবার। আরো কি উদ্যোগ নিলে এই সব কিছুর নিয়ন্ত্রণে আসবে প্রশাসনকে তা খতিয়ে দেখতে হবে বলে মত দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off