1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে  বিপুল পরিমাণ ই*য়া*বা ও অ*বৈধ অ*স্ত্র উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রজ, টেকনাফ। 

কক্সবাজার  টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, মিনাবাজার ও টেইলাপাড়া এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ (সিপিসি-১ টেকনাফ)। এ সময় ১টি দেশীয় একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গোলা, ১টি চাইনিজ কুড়াল,১০ হাজার পিস ইয়াবা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর শীতের জ্যাকেট ও ক্যাপ এবং ১টি মেগাফোন জব্দ করা হয়।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম মিডিয়া উইন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, মিনাবাজার ও টেইলাপাড়া এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ (সিপিসি-১ টেকনাফ)। এ সময় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিচালিত ওই সাড়াশি অভিযানে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মোঃ সালেহ এর বসতবাড়ি তল্লাশি করা হয়। ১টি দেশীয় একনলা বন্দুক, ০৫ রাউন্ড তাজা গোলা, ১টি চাইনিজ কুড়াল,১০ হাজার পিস ইয়াবা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর শীতের জ্যাকেট ও ক্যাপ এবং ১টি মেগাফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off