1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ লবনাক্ত কৃষি ও হ্যালোফাইট উৎপাদন প্রকল্পের অবহিতকরন সভা

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী ::কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ইকো কো- অপারেশন এর আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় (২৫ অক্টোবর) সোমবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় লবনাক্ত কৃষি ও হ্যালোফাইট উৎপাদন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার, সহকারী উপপরিচালক বিএসটিআই কক্সবাজার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) তাহেরা আক্তার মিলি, বিশ্ব খাদ্য কর্মসূচীর অ্যালবার্টো, আমির হোসেন, ইকো কো-অপারেশনের কর্মকর্তাবৃন্দ টেকনাফ ও কক্সবাজার, ওয়াল্ড ভিশন ও সলিডারিটি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা বৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ ।

প্রকল্প অবহিতকরনের মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের পটভভমি, লক্ষ্য ও উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সকল কে অবগত করা। প্রকল্পের আলোচনার শুরুতে সিলভিয়া রোভেলি,ইকো কো- অপারেশন, হেড অফ হিউম্যানিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার প্রকল্প অবহিতকরন সভায় উপস্থিত থেকে সকলের মাঝে স্বাগত বক্তব্য মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রকল্প ব্যবস্তাপনা আবুল বাশার প্রকল্প বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন। এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল লবন সহিঞ্চু কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে প্রকল্পের বিপদাপন্ন জনগোষ্ঠির জীবন ও জীবিকায়নের মানে উন্নয়ন সাধন করা।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, প্রকল্প অবহিতকরন সভায় সকলে আন্তরিক ধন্যবাদ দেন ও ইকো কো অপারেশনের লবনাক্ত কৃষি ও হ্যালোফাইট উৎপাদন প্রকল্পের কাজের প্রশংসা করেন এবং ভবিষৎতে প্রকল্পের কর্মকান্ড সেন্টমার্টিন নেওয়ার বিষয়ে সুপারিশ করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী আন্তরিকভাবে এ ধরনের কর্মকান্ড চলমান রাখার ব্যাপারে আহবান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রকল্পের অবহিতকরন সভার সম্পাপ্তি ঘোষনা করেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!