1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বিজিবি দেখে ১১ কোটি টাকার মাদক ফেলে নাফ নদীতে ঝাঁপ দিল কারবারি

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যাহার আনুমানিকমূল্য ১১কোটি ২৪লাখ টাকা বলে দাবি করে বিজিবি। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

২বিজিবি জানান ,শনিবার রাতে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং খারাংখালী সীমান্ত তল্লাশি চৌকির ৫শ গজ দক্ষিণ-পশ্চিম দিক হতে লবণের মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুইটি টহলদল ওই এলাকায় কৌশলে অবস্থান নেন।

পরে রোববার ভোরে বিজিবির টহলদল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে লবণ মাঠের দিকে আসতে দেখে। আগত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি দ্রুত তাদের দিকে অগ্রসর হলে ব্যক্তিদ্বয় বিজিবির উপস্থিতি আছ করতে পেরে দুটি পোটলা ফেলে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাপ দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে কারবারীদের ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো জানান, উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!