1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

র‌্যাবের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, বিশেষ প্রতিবেদক

চকরিয়া থানাধীন পশ্চিম বড় ভেওলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান – কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয়, কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন মাতারবাড়ী এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে একটি সিএনজি যোগে চকরিয়ার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১০ ফেব্রুয়ারি সাড়ে দশটার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রীজ সাকিনস্থ বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত সিএনজি গাড়িটি চেকপোস্টের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি সিএনজি ফেলে দ্রুত পলায়নের চেষ্টাকালে আভিযানিক দল কর্তৃক মোঃ সরওয়ার কামাল (৪২), পিতা-জাবের সাং-কেরুনতলী, নয়াপাড়া, ০৫নং হোয়ানক ইউপি, ০৭নং ওয়ার্ড, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারকে গ্রেফতারসহ ব্যবহৃত সিএনজি অটৌরিক্সা আটক করা হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ এবং তার ব্যবহৃত সিএনজি গাড়ী তল্লাশী করে চালকের আসনের নিচ হতে দেশীয় তৈরি ০২টি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত নাম-ঠিকানা প্রকাশসহ তার সঙ্গীয় ২) আব্দুল কাদের (৪৫), মোঃ বেলাল হোসেন (৪৮) এবং ৪) মোঃ নুরুল ইসলাম (৩২)গণ চকরিয়া থানা রাস্তার মাথায় ফায়ার সার্ভিসের সামনে বর্ণিত অস্ত্র গ্রহণের নিমিত্তে অবস্থান করছিলো মর্মে তথ্য প্রদান করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আব্দুল কাদের (৪৫),* পিতা-মৌলভী আব্দুর রহিম, মাতা-হাছিনা বেগম, সাং-চরনদ্বীপ, ০৯নং ওয়ার্ড, ১০নং চিরিংগা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই অপর দুইজন আসামী পালিয়ে যায় মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অদ্য উপরোল্লিখিত আগ্নেয়াস্ত্রসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ বর্ণিত ব্যক্তিদ্বয় এবং পলাতক অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!