1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

মানব পাচা*রে মি*থ্যা তথ্য দিয়ে নিরপরাধ লোকদের ফাঁসা*নোর অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

উপকূলীয় সংবাদদাতা

টেকনাফের বাহারছড়া কাচ্চপিয়া এলাকায় প্রকৃত মানব পাচারকারিদের বাঁচিয়ে রাখতে বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় সাধারণ যুবকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ফলে এলাকার মধ্যে যেকোনো সময় দুই পক্ষের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। কচ্চপিয়া এলাকার এক যুবক জানিয়েছেন, প্রকৃত মানব পাচার কারিদের রক্ষা করে এলাকার নিরপরাধ লোকদের বিভিন্ন ভাবে ফাঁসিয়ে দেন। তিনি আরো বলেন, সালাম,আব্দুল করিম, মোঃ জসিম ও কালুদের রক্ষা করে সাধারন লোকজন কে ফাঁসিয়ে দেন নেতা আবদুল আমিন, সৈয়দুর রহমান ও দেলদুয়ার।

এর কারণ হিসেবে জানতে গিয়ে অভিযাগ কারিরা দেখেছেন, আব্দুল আমিনদের দলের পক্ষ কথা বললে বা সমর্থন করলে মানব পাচারে জড়িত ব্যক্তিরা নিরপরাধ হয়ে যায়। আর তাদের দলের বা মতের বিপক্ষে করলে সাধারণ লোকদের মানব পাচার কাজে জড়িয়ে দেবে বলে ধমক দিয়ে থাকেন। কোন কোন স্থানে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ যুবকদের ভয় দেখান। এমন অবস্থায় এলাকার সাধারণ মানুষেরা কোন প্রকার শান্তিতে থাকতে পারছেনা। এ নিয়ে কচ্ছপিয়া এলাকায় চলছে দুই দলের মধ্যে সংঘাত। যে কোন সময় এ ঘটনা নিয়ে বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উক্ত ঘটনা সংঘটিত হওয়ার আগে স্থানীয়দের বা দুই দলের লোকজন বসে সামাধানের চেষ্টা করলে ভাল হবে বলে মত দিয়েছেন এলাকা বাসী।

এ বিষয়ে আব্দুল আমিনের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, কক্সবাজারে যথ সাংবাদিক আছে সকলে আমার বাড়িতে আসেন আমাকে কি ভাবে নির্যাতন করা হচ্ছে তা দেখে যান। মানব পাচার করতেছে বাড়ির পাশের অপরাপর লোক জন, কিন্তুু প্রশাসন ও সাংবাদিকরা এসে চেক করছে আমার বাড়ি। মানব পাচার করলেও সমস্যা, না করলে আরো সমস্যা। এখন আমি খুব কষ্টে আছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখতে স্থানীয় সাংবাদিকদের অনুরোধ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের কচ্চপিয়াতে সাম্প্রতিক সময়ে এমন অবস্থা হয়েছে যে আব্দুল আমিনের দলের পক্ষে কথা বললে অপরাধী ব্যক্তিরাও নিরপরাধ হয়ে যায়। আর বিপক্ষে গেলে নিরপরাধীরাও অপরাধী হয়ে যায়। যা আগামি নির্বাচনে তাহার দলের সদস্য ভারি করতে সুকৌশলে এমন পন্থা হাতে নিয়েছেন বলে জানিয়েছেন। উক্ত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off