1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের রাজত্ব!

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার ও রাগীদের টেবিলে এভাবে শুয়ে ছিল তিনটি কুকুর হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা। দায়িত্বরত চিকিৎসকের টেবিলে একটি ও রোগীর টেবিলে দুটি কুকুর শুয়ে আছে। এমন দৃশ্য আজ রবিবার সকাল থেকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে খোঁজ নিয়ে জানা যায়, এই ছবিটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের।

গত শুক্রবার গভীর রাতে ছবিটি মোবাইলে ধারণ করেন একজন রোগীর অভিভাবক। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সর্বত্রই। ঘটনাটির সঠিক তদন্তের দাবি করেছে সুধীসমাজ।

ছবিটি তুলেছেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের বিলরাউল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদ্দাম হোসেন। তিনি আজ রবিবার বিকেলে জানান, গত শুক্রবার দুপুরে তার ভাইয়ের ছেলে ইমনের অসুস্থতা নিয়ে হাসপাতালে এনে ভর্তি করান। পরে তিনি বাড়িতে চলে যান। রাত ১০টার দিকে ফের তিনি হাসপাতালে আসেন।

তিনি আরো জানান, এক পর্যায়ে রাত ১টার দিকে ভাতিজা ইমনের শরীর খারাপ দেখা দিলে দুই তলা থেকে নিচে নেমে জরুরি বিভাগে যান চিকিৎসকের খোঁজে। এ সময় তিনি দেখতে পান জরুরি বিভাগের বেশ কয়েকটি বাতি জ্বলজ্বল করলেও কর্তব্যরত কারো খোঁজ পাওয়া যায়নি। পরে দেখতে পান তিনটি কুকুর দুটি টেবিলে শুয়ে আছে। ওই সময় তিনি নিজের মোবাইল থেকে ছবি তোলেন। এক দিন পর আজ রবিবার তিনি তার আইডিতে ছবিটি পোস্ট করেন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের জন্য। এর কিছুক্ষণ পরই ছবিটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম ফরিদ উল্লাহ বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে আগামী সভায় উপস্থাপন করা হবে।’

জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোপা চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘জরুরি বিভাগের দায়িত্ব আরএমওর (আবাসিক মেডিক্যাল অফিসার) ওপর ন্যস্ত। তাকেই জিজ্ঞেস করেন। তিনিই ভালো বলতে পারবেন। তার পরও আমার মনে হয় এই ছবি অনেক আগের হতে পারে। একটি চক্র এই ছবি পোস্ট করে বর্তমান অবস্থাকে বোঝানোর চেষ্টা করছে। এর পরও বিষয়টি নিয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে।’

বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো নতুন যোগ দিয়েছি, আগের বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!