1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

৩দিন পর টেকনাফে বন্ধ কক্ষের দরজা ভেঙ্গে গলিত লাশ উদ্ধার করলো পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬২০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সদরের আল-মনসুর হ্যাচারীর অফিস থেকে অর্ধগলিত অবস্থায় মো. গোলাম আকবর ওরফে রবু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চক আলমপুর গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দিনের ছেলে ও মের্সাস আল মনসুর হ্যাচারীর ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি পরিবার-পরিজন নিয়ে টেকনাফ পৌরসভার ডেইলপাড়ায় বসবাস করতেন। পুলিশের ধারণা, দুই-তিনদিন আগে তার মৃত্যু হয়েছে।

আজ দুপুর আড়াইটার দিকে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন মের্সাস আল মনসুর হ্যাচারীর অফিস কক্ষ থেকে অর্ধ গলিত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দিন মজুমদার।

পুলিশ সূত্রে জানায়, মোঃ গোলাম আজম ওরফে রবু তার চাচার আল-মনসুরের নামে একটি চিঃড়ি হ্যাচারী প্রতিষ্ঠান গড়ে তোলা হয় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া মেরিন ড্রাইভ এলাকায়। তিনি ওই হ্যাচারিতে প্রায় ২০/২৫ বছর যাবৎ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তবে প্রায় ১০ বছর ধরে হ্যাচারীটিতে চিঃড়ি উৎপাদন বন্ধ হয়ে পড়লেও তিনি উক্ত প্রতিষ্ঠানটি দেখভালো করতেন এবং হ্যাচারিতে দৈনিক আসা-যাওয়াসহ মাঝেমধ্যে অফিস কক্ষে রাত্রিযাপন করতেন। হঠাৎ করে গত দুই-তিন দিন ধরে তার কোনোধরনের খোঁজ খবর না পেয়ে পরিবার পুলিশের কাছে আশ্রয় নিলে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল আল মনসুর হ্যাচারীতে গিয়ে অফিস কক্ষের দরজা বন্ধ পায়। পরে পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।লাশটি ময়নাতনদের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে নিহতের আসল রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!