1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

সৎমায়ের কথায় আপন সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন পিতা সংবাদ সম্মেলনে মেয়ের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদ দাতা

কক্সবাজার টেকনাফে সৎমায়ের কথায় আপন সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন নিজ পিতা। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন টেকনাফ পৌর সভার ৭নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে নাছিমা আকতার (২৩)। তিনি টেকনাফ পৌর সভার উত্তর চৌধুরী পাড়া ( প্রকাশ চিতা হলার) বাসিন্দা।

রবিবার (১১জুন) বিকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণ মাধ্যম উক্ত অভিযান করেন।

নাছিমা জানান, গেল ২২ সালের ৬জুন তাহার এক মাত্র ভাই আজিজুর রহমান কে আমার পিতা রোহিঙ্গা ক্যাম্পে ডেকে নেয়। তখন আমার পিতা তাহার দ্বিতীয় স্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের একজন মেয়ে বিয়ে করে ক্যাম্পে অবস্থান করছিলেন। পরের দিন আমার পিতা আমাদের কে খবর দেন আমার ভাই আজিজুর রহমান অসুস্থ হয়েছে তাকে চিকিৎসা করতে। আমরা গিয়ে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তা দেখে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা করতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হয়ে চট্টগ্রাম হাসপাতালে পাঠালে চিকিৎসা দিন অবস্থায় সে ইন্তেকাল করে। ওই ঘটনায় আমার মা বাদি হয়ে আমার পিতা সহ কয়েক জন কে আসামি করে মামলা রুজু করি। সে মামলায় আমার বাবা সহ দুই জন আসামি আটক হয়ে জেলে হাজতে জেল খেটে মুক্তি হয়।

তিনি আরো বলেন, আমার বাবা জেল থেকে বের হয় তাহার দ্বিতীয় স্ত্রী (রোহিঙ্গা)অর্থাৎ আমার সৎমায়ে কথায় আমাদের কে বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রায় তিন মাস। আমরা এখন চট্রগ্রামে থাকি। অথচ আমার বাবা যে জমি বা ভিটা বাড়ি থেকে আমাদের কে বের করে দিচ্ছেন তাও আমার মা’র পৈত্রিক সম্পত্তি। শুধু তা নায় এখন আমার পিতা আমি ও আমার মা কে ছুরি দিয়ে মারধর করতে দৌড়াচ্ছে। তাই আমি স্থানীয় প্রশাসনের যথাযথ বিচার চাই। আমার মা’র পৈত্রিক সম্পত্তি টা যেন কেউ ক্রয় না করে সে কামনা করছি। কারণ আমার মা’র ওই জমিনের সব কাগজ পত্র রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!