1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

র‌্যাব-১৫’র পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার নারী সহ ২যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে র‌্যাব-১৫’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১নারীসহ ২ যুবক কে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯ হাজার ১৫০ পিস ইয়াবা। আটকরা হলেন, হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার মৃত আবুল মঞ্জুরের ছেলে
মোঃ হেলাল উদ্দিন (২৮), সাবরাং আলীর ডেইল এলাকার নাজমুলের স্ত্রী দিলদার বেগম দিলু (২৪) ও শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত মুহিব উল্লাহার ছেলে মোঃ হাসিম (২৬)।

 

বুধবার (১৯জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ ‘র সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবারে হোয়াইক্যং ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব সাতঘড়িয়াপাড়ার মোঃ হেলাল উদ্দিনের বাড়ীতে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা মজুদ রয়েছে সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাহার বসত ঘরের শয়ণকক্ষের একটি হলুদ রংয়ের চালের বস্তার ভিতর থেকে ২৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর দিকে সাবরাং ইউপির ২নং ওয়ার্ডের আলীর ডেইল হতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে এক নারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান করলে র‌্যাবের উপস্থিতি বুঝে কৌশলে পালানোর সময় দিলদার বেগম দিলু নামে একজন মহিলা কে গ্রেফতার করা হয়। পরে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৫ হাজার ৫৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ হাসিম কে আটক করা হয়। পরে তার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!