1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

দেশের মাঠিতে পা রাখতে পেরে খুশি মিয়ানমার ফেরত ২৯ বাংলাদেশী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭০০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, আরাফাত সানি টেকনাফ।

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিক কে স্বদেশে ফিরে আনা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার টেকনাফের বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটি ঘাটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সোহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

ফিরে আসা ব্যক্তিরা হলেন, কক্সবাজারের মহেশখালীর শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), পারভেজ (২৪), মিজানুর রহমান (১৯), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দিন (২২), ছালামত উল্লাহ (১৮), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান (২২), জাহাঙ্গীর আলম (৩৫), মোবারক উদ্দিন (১৮)।

টেকনাফের জহির আহমেদ (৩১), আব্দুল আজিজ (২১), মো. তৈয়ব (৩২), আব্দুর সিদ্দিক (২৭), রুবেল (২০), মো.ইরফান (২২), মো. ইলিয়াছ (২২)।

উখিয়ার  মো. সাহেদ (১৮), মো. তারেক (১৮), মো. সাবের (১৮)।

রাঙামাটির ইউ তান ওয়ান (৩৪), থান হ্লা সিন সোয়ে সিন (৩০), ইয়ং ছা থুই মারমা (২৬),

বান্দরবানের সিন থোয়ে মং মারমা (৩২), থার তুন হ্লা (৩৬), থুইচিং প্রু (২৩)।

এর আগে মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডু টাউনশীপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্য বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ। অপর দিকে সে দেশের পক্ষে ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১নং বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি) ব্রাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল ইয়ে ওয়াই শো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী, টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক সহ অনেকেই।

এদিকে দেশে ফিরে আসা কয়েক জন যুবক গণমাধ্যম কে জানান, বিদেশে কারাবন্দী জীবন শেষে দেশের মাঠিতে পা রাখতে পেরে আমরা অনেক খুশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!