1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

পুলিশের খাতায় মোস্ট ওয়ানটেড রেজাউল গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করেন রেজাউল (৩০)। পুলিশের খাতায় ছিলেন মোস্ট ওয়ানটেড। কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবার বিপুল পরিমাণ চালান পাচার করতেন নবগঠিত উপজেলার জালালাবাদ এলাকার এই বাসিন্দা। তবে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির সময় মাঠেও সরব থাকতেন তিনি। কক্সবাজারেও যেতেন না। সীমান্ত থেকে বাসচালক ও তাঁর সহকারীর (হেলপার) মাধ্যমে ইয়াবার চালান ঈদগাঁওতে আনতেন। ঈদগাঁওতে আনার পর নিজস্ব লোক দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করাতেন এই ইয়াবা।

শুক্রবার (২৯ মার্চ) ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া থেকে রেজাউলকে গ্রেফতার করে ঈদগাঁও থানা পুলিশের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও থানার এসআই আশরাফুল। গ্রেফতার মুজিবুল হক প্রকাশ রেজাউল জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খামার পাড়ার মোজাফফর আহমদের ছেলে। পুলিশের খাতায় মোস্ট ওয়ানটেড হওয়ায় তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি রেজাউলকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খামার পাড়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, দুর্ধর্ষ প্রকৃতির সন্ত্রাসী রেজাউলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এছাড়াও এলাকায় চুরি-ছিনতাই, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ভূমি দখল ও সরকারি সড়কবাতি চুরিসহ আরো বিভিন্ন অপরাধ করে আসলেও কয়েকজন গড ফাদারের ছত্রছায়ায় এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল রেজাউল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি রেজাউলকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!