1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্যাস বিস্ফোরণে একে একে মারা গেলেন পরিবারের ৬ সদস্য

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকা মিরপুরের ভাষানটেকের ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ কিশোরী লিজা আক্তার (১৭) মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎধানীন একই পরিবারের ছয়জনের আর কেউ বেঁচে থাকল না।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিজা।

এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, লিজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আগুনের ঘটনায় গত ১৩ এপ্রিল লিজার দাদি মোহরুন্নেছা (৬৫), ১৫ এপ্রিল রাতে মা সূর্য বানু (৩০), ১৬ এপ্রিল সকালে বাবা লিটন চৌধুরী (৫২), ১৯ এপ্রিল সকালে ছোট বোন লামিয়া (৭) ও ২৪ এপ্রিল বুধবার দুপুরের ভাই সুজন (৯) মারা যান। এই পরিবারটির গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার। তারা থাকতেন মিরপুরের ভাষানটেকে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ভাষানটেকে মশার কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। ভোরের দিকে দ্বিতীয় তলার বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ওই দিন সকালেই শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই একে একে পরিবারের সবাই মারা গেলেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off