1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

হ্নীলা চৌধুরী পাড়ায় সৃষ্ট মদ যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে ও স্থানীয় যুবকের কাছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফের হ্নীলা রংগীখালী চৌধুরী পাড়া হতে সৃষ্ট মদ যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে ও স্থানীয় যুবকদের কাছে বলে জানাগেছে। ওই মাদ পান করে রোহিঙ্গা ও স্থানীয় যুবকদের মাতলামিতে এলাকা বাসী শঙ্খিত ও লজ্জিত। প্রতিদিন সন্ধ্যা হলেই রাস্তার মোড়ে মোড়ে এ সব মদ্যপানের অশ্লীলতার কারণে এলাকার সাধারণ মানুষ ও অনেকের পিতা-মাতা স্বয়ং ক্ষুব্ধ। যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। অনেক এলাকা বাসীর দাবি, যুবকেরা মদ পানের পরে তাদের মস্তিষ্ক যখন বিকল হয়ে যায়, তখন অনেকের কোমরে থাকা ছোট ছোট পিস্তল নিয়ে মানুষের দিকে তাক করে ভয় ভিতী প্রদর্শন করেন। তাদের দেখা-দেখিতে উড়তি বয়সের ছেলেরাও ওই কর্ম গুলো তেমন কোন অপরাধ নয় মনে করে সে পথে উৎসাহিত হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি ও দৃশ্যমান অভিযান না থাকায় এমন কর্ম সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে বলে দাবি এলাকার সচেতন মহলের ।

এক অনুসন্ধানে দেখা যায়, চৌধুরী পাড়ার রাস্তার পূর্ব ও পশ্চিম পাশের কিনারে অধিকাংশ বাড়িতে ওই মদ তৈরি করেন। যা প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছুসংখ্যক নারীরা এসে কৌশলে বিভিন্ন মাধ্যমে গাড়িযোগে মদ গুলো নিয়ে ক্যাম্পের মধ্যে বিক্রি করেন। আবার স্থানীয় যুবকেরা চৌধুরী পাড়াতে সন্ধ্যাকালীন সময়ে বেড়াতে যাওয়ার কৌশলে সেখান থেকে মদ পান করে আসেন। আবার অনেকেই খালি বোতল ভর্তি করে এলাকায় নিয়ে এসে খাচ্ছেন এরকমও অভিযোগ আছে। এই মদ বিক্রির আশ্রয় – প্রশ্রয়দাতা হিসেবে স্থানীয়রা রাখাইন সম্প্রদায়ের কিছু তরুণ নেতৃত্ব দানকারী ব্যক্তি জড়িত বলে অনেকে মন্তব্য করে। ওই মদের কারখানা তদন্ত করে বন্ধ না করলে এলাকায় ও সমাজের পরিবেশ দিনদিন অবনতির পাশাপাশি প্রতিনিয়ত ঘটবে বিশৃঙ্খলা।

টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন জানান, চৌধুরী পাড়া হতে সৃষ্ট মদ টেকনাফের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। যা খেয়ে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে । উৎপাদন কারি ও মদ ব্যবসায়িদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!