1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

নাফ নদীতে অর্ধ গলিত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার হৃীলা ইউপির দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকার নাফনদী থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয় ‌।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

তিনি আজকালের কন্ঠ’কে জানান, তবে মুখমণ্ডল বিকৃত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়নি বলে জানান তিনি।

তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরে টেকনাফে দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরনে ছিল হাফ প্যান্ট। তার মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মিয়ানমারের নাগরিক হতে পারে।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!