1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ

হোয়াইক্যং লম্বাঘোনা চাকমা পাড়ায় “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

ওমর ফারুক, টেকনাফ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ বাশেঁর সেতুর কারণে এলাকার শিশুরা অনেক কষ্ট করে পারাপার হয়ে স্কুলে যেত। এলাকার লোকজন তাদের খাবার পানি, কৃষি কাজ ও অন্যান্য নিত্য কাজ গুলো এই ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে অনেক কষ্ট করে করতে হত। গত ২৯ আগষ্ট বিটা এর লম্বাঘোনা ইয়ুথ ক্লাব বিষয়টি তাদের নিয়মিত সভায় নজরে আনেন । তারা এলাকার শিশু সুরক্ষার কমিটি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে একটি “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ এর উদ্যোগ গ্রহণ করার জন্য প্রস্তাব প্রদান করেন। যার ধারাবাহিকতায় বিটা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইয়ুথ ক্লাবের সদস্যরা শিশু বান্ধব বাঁশের সাকো নির্মাণ করতে সক্ষম হয়।

বৃস্পতিবার ( ২৪ অক্টোবর) এই বাঁশের সাকোর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, হাড়ি ভাঙা খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল হাশেম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লম্বাঘোনা এলাকার হেডম্যান চথাইন চিং তংচঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি চালাপ্রু চাকমা। শিশু সুরক্ষা কমিটির সদস্য মংকওএই তংচঙ্গ্যা এবং মো.ওমর ফারুক সৌরভ-শিশু সুরক্ষা বিশেষজ্ঞ -সেভ দ্য চিলড্রেন এবং মো. ইব্রাহীম-প্রকল্প ব্যবস্থাপক- শিশু সুরক্ষার প্রকল্প। ইয়ুথ ক্লাবের সদস্য রোমিও এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বিটা ইয়ুথ ক্লাবের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং বিটা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিশুরা দলীয় নৃত্য, একক নৃত্য এবং গান পরিবেশন করে। পরে হাড়ি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় এলাকার মানুষ আনন্দময়ভাবে অংশগ্রহণ করেন। শিশু বান্ধব বাঁশের সাকো নির্মাণে সহায়তাকারী কয়েকজন অভিভাবক, নৃত্য ও গানে অংশগ্রহণকারী এবং হাড়ি খেলায় হাড়ি ভাঙা অংশগ্রহণকারী ব্যাক্তিদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত শিশু বান্ধব সেতুর ফলে এলাকার শিশুরা ঝুঁকি মুক্ত হয়ে নিরাপদ চলাচল করছে এবং এলাকাবাসী সকল নিত্যকাজ সহজভাবে নিরাপদে করতে পারছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off