1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরী-বিএনপির ঘাঁটিতে প্রথম জয়ে মরিয়া জামায়াতের আনোয়ারী টেকনাফ সীমান্ত থেকে স্থলমাইনের প্লেট উদ্ধার নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-অস্ত্র সহ মাদক কারবারি রফিক আটক  এক যুগ ধরে টেকনাফ ভূমি অফিসে বহাল তবিয়তে কে এই বিজয় পাল? জড়িয়ে পড়েছে নানা অ’নিয়ম- দু’র্নীতি। ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত অ’প’হ’রণ ও মা’ন’ব পা’চারকারি দু’গ্রুপের গু’লাগু’লিতে নি’হ’ত তরুণী  নতুন পল্লংপাড়া আজিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সম্মেলনে জামায়াতের এমপি প্রার্থী আনোয়ারী  টেকনাফে চেয়ারম্যান হলেন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল নি’র্ল’জ্জ টেকনাফ উপজেলার বিএনপির একটি অংশ!

টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে মহেশখালীয়া পাড়া এলাকায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরো ২ শিশু নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতা চলছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন; মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত শিশু হলেন, টেকনাফ সদর ইউপির খুনকার পাড়া ৫নং ওয়ার্ড এলাকার আবুল কালামের ছেলে নুর কামাল (১২) নিখোঁজ রয়েছে একই এলাকার মোহাম্মদ নজিরের ছেলে নজরুল ইসলাম (১৩), কোরবান আলির ছেলে ইমরান (১২) ।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া নৌ-ঘাট এলাকায় মাদ্রাসা পড়ুয়া (১০-১২) জন শিক্ষার্থী সমুদ্র সৈকতে ফুটবল খেলতে যায় পরে সেখান থেকে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামলে পানির স্রোতে সাগরে ভেসে যায় তাঁরা। পরে স্থানীয়দের সহায়তায় নূর কামাল নামক এক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। বর্তমানে স্থানীয়রা’সহ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযানে রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!