1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক অপহরণ

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পাহাড়ি এলাকায় জনসম্মুখে ফাঁকাগুলি ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

বুধবার (৪ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

জানা যায়, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে সেখানে স্থানীয় তিনজন গুলিবিদ্ধ হন ।

গুলিবিদ্ধরা হলেন, হোয়াইক্যংয়ের ৯নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২) ।

এ সময় একজন অপহরণকারীকে আটক করে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা। আটক অপহরণকারী কম্বনিয়া পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭) ।

এদিকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রত্যক্ষদর্শীরা তাদের নাম উল্লেখ করেন, তারা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাড়ার বাসিন্দা সাবেক ৯নং ওয়ার্ডের হাশিম মেম্বারের ছেলে দিলু (৪০) মহেশখালীয়া পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. রফিক (২২) শুক্কুরের ছেলে শাহ্ আলম (৩০) মো. হোসেন (প্রকাশ) মনুমিয়ার ছেলে, রবি আলম (২৮) মৃত নাজির হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩২) কাচার পাড়া এলাকার শুক্কুরের ছেলে মো. হোসেনসহ (২৫) অজ্ঞাত আরো ১০-১৫ জন।

স্থানীয়রা জানান, পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে , তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমরাও ঘটনা স্থলে পৌঁছেছি। র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারের কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!