1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

এ্যাম্বুলেন্স করে ইয়াবা পাচারকালে প্রায় ২৩ হাজার ইয়াবাসহ হ্নীলা শিমূল শর্মাসহ আটক-২ ! এ্যাম্বুলেন্স জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

র‌্যাব-৭ এর অভিযানে এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে ২২,৩৬০ পিস ইয়াবা নিয়ে হ্নীলা নাইক্ষ্যংখালীর শিমূল শর্মাসহ আটক-২ ; এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্সও জব্দ করা হয়। 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী এ্যাম্বুলেন্স যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ফেনীর দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখ ০০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি এ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দিলে এ্যাম্বুলেন্সটি চেকপোস্টের সামনে থামিয়ে দুইজন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। ড্রাইভার মোঃ শাহিদ সোহেল (৪৫), পিতা- মৃত রফিক আহাম্মেদ, সাং- মতিয়ারপুল, থানা- সদরঘাট, চট্টগ্রাম মহানগর এবং ২। হেলপার শিমুল শর্মা (২৩), পিতা-মৃত মানিক শর্মা, সাং- নাইক্ষ্যংখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা এ্যাম্বুলেন্সের ভিতর ট্রাভেল ব্যাগের ভিতর হতে ২২,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য এ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেলপার সেজে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off