1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে টেকনাফে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী ,টেকনাফ

“স্বাধীন দেশে থাকবো সুখে, সাম্প্রদায়িকতা দেবো রুখে”। এই শ্লোগান কে সামনে রেখে টেকনাফে বিভিন্ন সংগঠনের উদ্যোগে টেকনাফ উপজেলা শহীদমিনার চত্বরে (২৮ অক্টোবর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধনে অংশ গ্রহণ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, টেকনাফ উপজেলা শাখা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টেকনাফ উপজেলা শাখা, টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির, ডেইলপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, ক্ষেতিরবিল কালী মন্দির, হ্নীলা কালী মন্দির, হোয়াইকং রাধা কৃষ্ণ মন্দির, বাহারছড়া দূর্গা মন্দির সহ টেকনাফের বিভিন্ন স্তরের মানুষ ও অসাম্প্রদায়িক বাঙালি।

মানববন্ধনের মধ্য দিয়ে তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রগতিকে বেগবান করার আহ্বান জানান। তারা বলেন স্বাধীনতা সংগ্রামে গৌরবময় বিজয়গাঁথার সুবর্ণজয়ন্তী পার করেও এখনো কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতার স্বপ্ন সাধকে নস্যাৎ করার অপপ্রয়াসকে যেকোন মুল্যে প্রতিহত করতে হবে। একাত্তর সালে আমরা বাঙালিরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছি তেমনি আবারও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যাবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবু শিবপদ ভট্টাচার্য, বাবু সজল ধর, বাবু যদু চন্দ্র দাস,ডাঃ অমর দাস, টেকনাফ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক নুরুল আমিন, আশীষ বেদাঞ্জ,বাবু প্রনব ধর, বাবু অনুপ পাল, শুভ ভট্টাচার্য, রূপন ধর, মিলন শর্মা,সজল কান্তি ধর। প্রদীপ মল্লিক, ননীগোপাল শীল, সমীর শর্মা, সুজন মল্লিক, লিটন ধর, সাগর ধর, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!