1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সেন্টমার্টিনে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক ::

মোঃ আরাফাত সানী ::দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের তিনটি রিসোর্ট কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় পর্যটকদের চলাচলে বাধাগ্রস্ত করে অবৈধ ভাবে সৈকতের উপর গড়ে তোলা আরো ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে বিকালে পর্যন্ত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, কিছু অসাধু ব্যক্তি সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট এলাকায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট ও নানান ধরনের স্থাপনা তৈরির করে যা দ্বীপের জন্য হুমকি স্বরুপ। বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারা ভঙ্গের দায়ে ১৯ ধারা মতে তিনটি অবৈধ রিসোর্ট মালিকদের এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর মধ্যে কিংশুক কর্তৃপক্ষকে ৫০হাজার, সাইরি ১০ হাজার ও বিচ ভ্যালি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। এছাড়াও জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ করা অপরাধে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকায় গড়ে তোলা ফিশারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজও চলছে। এ দ্বীপকে বাঁচাতে অবৈধ দখল কারীদের বিরুদ্ধে নিয়মিত আমাদের এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off