1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শীতের বায়না” মোঃ রাশেদুজ্জামান

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৫১২ বার পড়া হয়েছে

শীতের বায়না
মোঃ রাশেদুজ্জামান

জনজীবন বিপন্ন আজ
প্রবল শীতের চাপে,
হাহুতাসে বেঁচে আছি
গরম কাপড় তাপে।

ঘরের পাশে কাঁপছে মানুষ
জীর্ণ বসন গায়ে,
গরম কাপড় পায়না ওরা
জুতা ছাড়া পায়ে ।

মাথা গোঁজার নেইকো তাদের
তেমন কোন ঠাঁই,
মাথার উপর গরম শীতল
বাতাস দিচ্ছে ঘাই ।

জীর্ণ শীর্ণ শরীর ওদের
কাঁপায় প্রবল শীত,
আমিষ খাবার পায়না তারা
হালকা শরীর ভিত ।

পায়না পুষ্টি খায়না ঔষুধ
শরীর হচ্ছে ক্ষয়,
সময় একটু ঝাঁকি দিলে
আসে মৃত্যু ভয় ।

প্রতি বছর এমন শীত
পালাক্রমে আসে,
সমাজে যে সামর্থ্যবান
দাঁড়াই তাদের পাশে ।

রুষ্ট মুখে মিষ্টি হাসির
ঝলক চোখে দেখে,
নয়ন জুড়াই পরান জুড়াই
হাসি টুকু মেখে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off