1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

উখিয়ার রুমখা এলাকায় র‌্যাবের অভিযান ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক |Teknaf 71

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

সংবাদদাতা,

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রুমখা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

২১/০৩/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউপিস্থ রুমখা মনি মার্কেট সংলগ্ন খালপাড় এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ১। গোলাম মহিউদ্দিন @ মামুন (৩৯), পিতা-মৃত শামসুদ্দিন, মাতা-মরিয়ম বেগম, সাং-রুমখামনি মার্কেট, ওয়ার্ড নং-০৩, ইউপি-হলদিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত এবং অপর দুই ব্যক্তি ২। কলিমুল্লাহ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-লম্বুরী পাড়া, ইউপি-জালিয়াপালং (০২ নং ওয়ার্ড); ৩। রায়হান (২৫), পিতা-ফজল করিম, মাতা-খুরশিদা করিম, সাং-রুমখামনি মার্কেট, ওয়ার্ড নং-০৩, ইউপি-হলদিয়াপালং, উভয় থানা-উখিয়া, জেলা- কক্সবাজারদ্বয় পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে জানায় যে, সে পলাতক ব্যক্তিদের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও আশপাশ তল্লাশী করে তার দোকানের পিছনে মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off