1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

টেকনাফে ছাত্রলীগ নেতার উপর হামলা থানায় মামলা প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াশিম সহ বেশ কয়েক জন ছাত্রলীগ নেতা কর্মী কে ছাত্রদল নেতা কর্মীরা পিটিয়ে আহত করার প্রতীবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখা।

সোমবার (৩০ মে) বিকাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশন চত্ত্বরে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা হোয়াইক্যং স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে কটাক্ষ ও কুরুচিপূর্ণ করে ছাত্রদল নেতারা বক্তব্য রাখলে উপস্থিত ছাত্রলীগ নেতারা বাঁধ প্রদান করলে দ্রুত সময়ের মধ্যে দুই পক্ষ বাকবিতন্ডায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগে হোয়াইক্যং ইউনিয়নে সাধারণ সম্পাদক সহ বেশ কয়েক জন গুরতর আহত হয়। তবে সাধারণ সম্পাদক ওয়াশিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা শেখ রাসেল।
উক্ত ঘটনায় হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি বাদী হয়ে ২৯ জন কে এজাহার ভুক্ত ও ৫০/৬০ কে অজ্ঞাত আসামি করে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন বলে জানাগেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ২৯ জন কে আসামি করে মামলা রুজু হয়েছে। তবে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না ও সম্পাদক নুরুল মোস্তফা সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off