1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় টেকনাফে তিন জেলে কে বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়া কক্সবাজার টেকনাফে তিন জেলে কে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়া মৎস্য ঘাটে উক্ত অভিযান পরিচালনা করা হয় ।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সাবরাং এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল গফুর, টেকনাফ সদর ইউনিয়নের মৃত জালাল আহাম্মদের পুত্র নুর মোহাম্মদ ও মোঃ আলী।

টেকনাফ সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জেলে কে আটক করি। পরে ৫. ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস ও ১০ মন মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা, টেকনাফ নৌ পুলিশের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নান্নু মিয়া ও টেকনাফ সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off