1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

টেকনাফে জুয়া খেলায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম ||Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

শাহ মুহাম্মদ রুবেল।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে জুয়া খেলায় বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম এমাদুল করিম রনি (৩৩)।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত রনির মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। আঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে নিয়মিত জুয়ার আসর বসে। তরুণ, ব্যবসায়ীসহ বিভিন্ন বয়সী লোকজন জুয়া খেলেন সেখানে। জুয়া খেলায় বাধা দেওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রনিকে সড়কের ওপর ফেলে এলোপাতাড়ি মারধর করেন সৈয়দ আলম ও তাঁর সঙ্গীরা। রনির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

আহত রনি এই প্রতিবেদককে বলেন, জুয়া খেলায় বাধা দেয়ায় আমার উপর অতর্কিত ভাবে হামলা করে আমাকে মারাত্মক ভাবে আহত করেছে। হামলা থেকে বাদ যায়নি আমার ছোট দুই মেয়ে ও। প্রকাশ্যে এসব জুয়াড়িরা কিভাবে জুয়া খেলে প্রশ্ন করে তিনি আরো বলেন, বাজার কমিটির চোখের সামনে দীর্ঘদিন ধরে জোয়ার আসর বসলে ও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এলাকার শিক্ষিত ছেলে হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই আমি তাদেরকে বাধা দিই।

আজ বুধবার সকালে রনির ভাই আকিল বলেন, গত রবিবার দুপুরে নয়াপাড়া এলাকায় জুয়া খেলা দেখে আয়োজকদের তা বন্ধ করতে বলেন রনি। এতে একই এলাকার সৈয়দ আলম ও তাঁর সঙ্গীরা ধাতব টর্চলাইট দিয়ে রনির মাথায় উপর্যুপরি আঘাত করেন। দ্রুততম সময়ের মধ্যে ওই হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফয়েজ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জেনেছেন, নয়াপাড়া বাজারে নিয়মিত জুয়ার আসর বসে। তাঁর ওয়ার্ডে অনেকেই গোপনে এই খেলায় অংশ নেয়। এতে অনেকেই পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুয়া খেলা বন্ধে দ্রুতই প্রশাসনিক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রনি বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দিয়েছেন। মাদক এবং জোয়ার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে রয়েছি।এসব জুয়াড়িদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি এসব জুয়াড়িদের পৃষ্ঠপোষকতাকারীদের ও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off